জগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সহ-সভাপতি ও পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদ প্রমূখ। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























