তারাবির সময় মসজিদে অগ্নিকাণ্ড, অল্পে রক্ষা পেলেন মুসল্লিরা
- Update Time : ০২:৫৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তারাবির নামাজের সময় মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিকট শব্দ হয়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় অল্পে বেঁচে গেল মুসল্লিদের প্রাণ। শনিবার এশার নামাজের পর গাজীপুরের টঙ্গীর উত্তর আরিচপুর গাজীবাড়ি শাহী জামে মসজিদে এই ঘটনা ঘটে। শর্টসার্কিটের কারণে সৃষ্ট আগুনে একাধিক এসি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ দিকে এশার নামাজ শেষে তারাবি শুরু হওয়ার পরপরই বৈদ্যুতিক সার্কিট ব্রেকারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নামাজরত মুসল্লিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন জানান, নামাজের সময় হঠাৎ করে বিকট শব্দে আওয়াজ হলে মসজিদে নামাজরত মুসল্লিরা আতঙ্কিত হয়ে পরেন। পরে সবাই নিরাপদে বের হয়ে এসেছেন। মুসল্লিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হুড়োহুড়ির কারণে ২-৩ জন মুসল্লি সামান্য আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপস্থিত মুসল্লিদের সচেতনতাই বড় দুর্ঘটনা হয়নি বলেও জানান তিনি।


























