০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাওর নিয়ে ভাবনা : পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি

  • Update Time : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের ১২ উপজেলায় ৫২ টি হাওরে এবার ২ লাখ ২২ হাজার ৬৯৫ হেক্টর জমি চাষােবাদ হয়েছে। কিছুদিনের ভেতর ধান পাকা শুরু হবে।কৃষকের গোলায় স্বপ্নের ধান আসবে।

আশংকা তৈরি করছে পানি বৃদ্ধি। আজকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে।
তার চেয়ে ও চিন্তার বিষয় সীমান্তের ওপাড়ে মেঘালয় পাহাড়ের বৃষ্টি।বিকালে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। জেলা প্রশাসক ইউএনও দের সাথে বৈঠক করে নির্দেশনা দেবেন বাঁধ রক্ষায় কার্যকর ভুমিকা রাখতে।
পাউবো নির্বাহী প্রকৌশলী জানালেন গতকাল মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৯১ মি মি বৃষ্টি হয়েছে।

মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকলে ফসল নিয়ে চিন্তার বিষয়। আজকে গৌরারং ইউনিয়নে গিয়েছিলাম।লোকজন চিন্তিত নদীর পানি বৃদ্ধিতে। এটাই স্বাভাবিক। ২০১৭ সালেও ফসলের হাওর পানিতে তলিয়ে গিয়েছিল।

২০১৮ সাল থেকে গত বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। মানুষ সুন্দরভাবে ফসল ঘরে তুলেছেন। এবারো যেন হাওরের ধান নিরাপদে ঘরে আসে।

এবার ফসলরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৫৩০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামতে প্রায় ১২০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কৃষকদের নিয়ে গঠিত ৭২৪ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজ করছে।

দায়িত্বে থাকা সবাইকে তৎপর থাকতে হবে।বাঁধ রক্ষায়। পরম করুনাময় আল্লাহ আমাদের ফসলের হেফাজত করুন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাওর নিয়ে ভাবনা : পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি

Update Time : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২