সুনামগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে খেলাফত মজলিসের মিছিল- সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বাদ আসর সুনামগঞ্জ শহরের পূর্ব বাজার জামে মসজিদ থেকে মিছিল শুরু করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী খানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা আক্কাছুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, মুহাম্মদ সেবুল মিয়া, শ্রমিক নেতা জহুরুল ইসলাম, মাওলানা মাসুক আহমদ, মাওলানা লায়েক আহমদ, ছাত্র মজলিসের আব্দুল হক প্রমূখ।


























