সুনামগঞ্জে পবিত্র রমজান মাসে সবেতনে ছুটি ও ঈদের আগে বেতন বোনাস’র দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ
- Update Time : ০২:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: রমজানের পবিত্রতার নামে ছাঁটাই -নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, মজুরি বোর্ড গঠন করে বাচাঁর মত নিন্মতম মূল মজুরি নির্ধারণ, বেকার শ্রমিকদের বেকার ভাতা, স্বর্বাত্বক রেশনিং ব্যবস্থা চালু, সবেতনে ছুটিসহ উৎসব বোনাস প্রদানের দাবিতে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার বিকেলে সোমপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্য়ালয়ের সম্মূখ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে স্থানীয় আলফাত উৃদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে ও সধারণ সম্পাদক পিন্টু দাসের পরিচালায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল)‘ হোটেল শ্রমিক ইউনিয়ন বাদাঘাট শাখার সভাপতি আমির হোসেন, সম্পাদক জয়দেব দাস, কোষাধক্ষ সাইফুল ইসলাম, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য রুপাংকর দাস রিন্টু,আমির উদ্দিন, হকার্স শ্রমিক আব্দুল হাই, রহমত আলী, বারকী শ্রমিক সংঘের জেলা কমিটির সহ সম্পাদক কাদির মিয়া, বিনন্দ কর প্রমূখ। সাম্প্রতিক সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন চাল-ডাল, তেল-লবন-চিনি, মাছ-মাংস, ডিম-দুধ, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য ও নিত্যপণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি করে শ্রমিক, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ ও ব্যাপক জনগণের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। সভা থেকে সিলিন্ডার গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহারসহ নিত্যপণ্যের মূল্য কমানো, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল করা, রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন বোনাস প্রদান, পবিত্র রমজান মাসে সবেতনে ছুটি, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিন্মতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়।





























