০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওরসের নামে ‘গাঁজা কারবারি’র অন্যরকম আয়োজন, উত্তেজনা

  • Update Time : ০৩:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ওরস আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ওরসের নামে নারী-পুরুষের অবাধে মেলামেশা, অশ্লীল নাচগান, মদ-গাঁজা ও জুয়ার আসর বন্ধে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন দিয়েছে এলাকাবাসী। আবেদন থেকে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউপির ইসলামপুর গ্রামের আছকির আলী তাঁর বাড়িতে ভুয়া মাজার বানিয়ে প্রতিবছর ওরসের নামে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার পাশাপাশি এতে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ইসলামপুর গ্রামে কোন ওলি-আউলিয়াদের মাজার নেই। গ্রামের আছকির আলী একজন গাঁজা বিক্রেতা। বিগত কয়েকবছর ধরে আছকির আলী তাঁর বাড়িতে বড়পীর আব্দুল কাদির জিলানীর নামে ওরস আয়োজন করে আসছে। ওরসে বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে অশ্লীল নাচগান ও মদ-গাঁজার আসর জমায়। ইসলামের নামে এসব অনৈসলামিক কাজের বিরুদ্ধে স্থানীয় মুসলিমরা ফুঁসে ওঠায় গেলো তিনবছর ধরে ওরস বন্ধ আছে। গতবছর ওসর বন্ধ করাকে কেন্দ্র করে আছকির আলীর লোকজনের হামলায় আহত হন গ্রামের কয়েকজন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১০মার্চ) ওরসের নির্ধারিত দিনে ইসলামপুর গ্রামের মাঠে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাদ আসর গণ জমায়েত ও বিশেষ দোয়া মাহফিলের ডাক দিয়েছে। ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি ভাটিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন বলেন, গাঁজাখোর আছকির আলী এলাকার কতিপয় দুষ্কৃতকারী চক্রকে সাথে নিয়ে ওরসের আয়োজন করে থাকে। সেখানে বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে অশ্লীল গানের আসর ও মদ-গাঁজার আসর বসায়। এসব কাজ ইসলাম বিরোধী। ধর্মপ্রাণ মুসলিমরা এগুলো মেনে নিতে পারে না। আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আছকির আলী গ্রামবাসীর কথা কর্নপাত না করে হুমকি ধামকি দিচ্ছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওরসের নামে ‘গাঁজা কারবারি’র অন্যরকম আয়োজন, উত্তেজনা

Update Time : ০৩:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২