০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

  • Update Time : ১২:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: বিশ্বব্যাপী মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে নিরলস স্বাস্থ্য সেবা প্রদান করায় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। শনিবার (৫ মার্চ) সকালে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ’র আয়োজনে ও অপসোনিল ফার্মা লিমিটেডের সহযোগিতায় ডা. রাজীব চক্রবর্তীকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. মোঃ আনিসুর রহমান। করোনা পরিস্থিতিতে একজন সম্মুখযোদ্ধা হিসেবে ডা. রাজীব চক্রবর্তী ছাতক উপজেলা বাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। তিনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

Update Time : ১২:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২