০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী
- Update Time : ১১:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী আবারো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে আজ শনিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জগন্নাথপুর থানার সাবেক ওসি, সুনামগঞ্জ সদর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন। এসময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন




























