মজলিস নেতা মুহিব্বুর রহমান শিবলু’র রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মজলিস নেতা মাওলানা মুহিব্বুর রহমান শিবলু’র রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩রা মার্চ) জেলা মজলিস কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর সাধারাণ সম্পাদক মাওলানা আলী খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওঃ আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ আখতার হুসাইন আতিক, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মাওঃ নূরুল ঈমান, দোয়ারা উপজেলার সভাপতি মাওঃ ফারুক আহমদ, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক ও জেলার সমাজ কল্যাণ সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু, সুনামগঞ্জ পৌর শ্রমিক মজলিসের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, পৌর পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ মোহাম্মদ আলী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইমাম উদ্দিন। বিজ্ঞপ্তি




























