ছাতকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা
- Update Time : ১১:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দিবস ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা এখলাছ কোরেশী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, রূপালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার শীল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক মাহবুব আলম, সদরুল আমিন, আমির আলী প্রমূখ। এসময় নির্বাচন কার্যালয়ের জামিলুর রহমান, হুমায়ুন আলম, তানিয়া আক্তার সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




























