০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকার পরিদর্শন

  • Update Time : ০৮:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বটেরখাল নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন,পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ যাত্রাপথে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর, শ্রীনগর ও নোয়াপাড়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন তিনি। বটেরখাল নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে এই এলাকার একটি মসজিদ, মক্তবসহ কয়েক শতাধিক ঘর -বাড়ি নদিগর্ভে বিলীন হয়ে গেছে। সকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, ছাতক-দোয়ারাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার,ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, ফজলুল করিম বকুল,এড.ছায়াদুর রহমান, মনজুর আলম, জোসেফ আহমদ, আব্দুস সোবহান, মিদন মিয়া প্রমুখ। এ সময় ইউনিয়নের সকল সদস্য-সদস্যা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, দ্রুত সময়ের মধ্যেই এখানের নদী ভাঙ্গন রোধে ব্যাবস্থা নেয়া হবে বলে আশ্বস্থ করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকার পরিদর্শন

Update Time : ০৮:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২