০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে রাধানগর মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে এমপি মানিককে সংবর্ধনা

  • Update Time : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এমপিও ভুক্তি হওয়ায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসা এমপিও ভুক্তিতে মুহিবুর রহমান মানিক এমপির বিশেষ অবদান থাকায় মাদ্রাসা পরিচালনা কমিটি ওএলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার মাদ্রাসা মাঠে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ফজল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিবেগম, ছৈলা- আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াস আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনসহ নেতৃবৃন্দ। ছাতক উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার লোকজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমপি মানিক তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। ফলে যে ভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যাধুনিক ভবন সহ নতুন -নতুন স্কুল-কলেজ প্রতিষ্টিত হচ্ছে, ঠিক তেমনি নতুন মাদ্রাসা প্রতিষ্টিত ও ভবন নির্মিত হচ্ছে। শিক্ষা বান্ধব শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ছাতক -দোয়ারায় রেকর্ড সংখ্যক স্কুল -মাদ্রাসা এমপিও ভুক্ত হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে রাধানগর মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে এমপি মানিককে সংবর্ধনা

Update Time : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২