০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে মর্য্যাদ প্রাথমিক স্কুলের এসএমসি গঠনে অভিযোগ

  • Update Time : ১০:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্য্যাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গঠন হয়নি বলে অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে এ কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন।মনোনীত সভাপতি, প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার যোগসজাসে শিক্ষিত লোকের অজুহাত দেখিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। অথচ ওই কমিটিতে বিএ পাশ সার্টিফিকেটদারী সদস্য রয়েছেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মর্য্যাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের দাবীতে ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মুজাক্কির হোসেন গত ১২ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, বিগত সময়ে অত্র বিদ্যালয়ে এসএমসি গঠন করা হয়েছে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী। গত ১০ জানুয়ারী বিধি লংঘন করে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যালয়ের নিকটবর্তী কোন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হবেন এসএমসির সদস্য এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ব্যতিরেখে অন্য সদস্যদের মাঝ থেকে সভাপতি নির্বাচন করতে হবে। বিধি অনুযায়ী মর্য্যাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটতম মাধ্যমিক স্কুল খুরমা উচ্চ বিদ্যালয়। এ ক্ষেত্রে প্রজ্ঞাপন উপেক্ষা করে অন্য ইউনিয়নের (দোলারবাজার ইউনিয়ন) এবং দুরবর্তী পালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সামছুল ইসলামকে করা হয়েছে মর্য্যাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। যা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মেনে নিতে পারছেন না। প্রধান শিক্ষক নিজ ক্ষমতা বলে বিধি-বিধান উপেক্ষা করে তাকে সভাপতি নির্বাচন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী ও জানানো হয় আবেদনে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাছুম মিয়া জানান, প্রজ্ঞাপন অনুযায়ী বৈধভাবে মর্য্যাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনে তার কোন হস্থক্ষেপ ছিল না। সর্বসম্মতি ক্রমেই সভাপতি নির্বাচন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে মর্য্যাদ প্রাথমিক স্কুলের এসএমসি গঠনে অভিযোগ

Update Time : ১০:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২