শতভাগ পাস ১৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে, ৫টিতে সবাই ফেল
- Update Time : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। যাতে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এক হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। অপরদিকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। ২০২০ সালে করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। বিশেষ ব্যবস্থায় ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেই ফলে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৬৩টি। কোন শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। সেই তুলনায় ২০২১ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ হাজার ১২৯টি। আজ রোববার গণভবন থেকে ফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে ফল হস্তান্তর করেন। এর আগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিজ নিজ বিভাগের ফলের চিত্র তুলে ধরেন। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।




























