ছাতকে ওয়ার্ডবাসীর ভালোবাসায় সিক্ত ছাতক পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী
- Update Time : ০১:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীর দায়িত্বের এক বছর পূর্তিতে ওয়ার্ডবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ৫ ম মেয়াদের এক বছর অতিবাহিত হওয়ায় সোমবার (১৭ জানুয়ারি) শহরের মেহতাজ শপিং সিটির সামনে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাক্র সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় শুভাকাঙ্ক্ষীরা কেক কেটে আনন্দের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। উদযাপন করেন। গত বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় ছাতক পৌরসভার নির্বাচন। পৌরসভার প্রতিষ্ঠাকালীন সময় থেকে পঞ্চম বারের মত নির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরীর দায়িত্ব গ্রহনের প্রথম বার্ষিকীতে কেক কেটে আনুষ্ঠানিকতা পালন করা হয়। উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস শিবলুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীসহ ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় কাউন্সিলর ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী বলেন, তিনি এভাবেই মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চান। একজন জনপ্রতিনিধি হিসেবে জনগনের সেবক হয়ে তিনি আজীবন মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





























