জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩
- Update Time : ১০:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩ আসামিকে গ্রেফতার ও আটক করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জমির আলীকে (৪৫) আটক করেন। সে হবিবনগর গ্রামের মৃত রুছমত আলীর ছেলে।
এদিকে-এএসআই অরুন কুমার সিংহ এর নেতৃত্বে পুলিশের পৃথক দল হবিবনগর ভাঙা নামক স্থানে অভিযান চালিয়ে ৫ লিটার ছোলাই মদসহ মাদক ব্যবসায়ী কয়নাল মিয়াকে (৩৫) আটক করেন। সে হবিবনগর গ্রামের হাজী তেরাব আলীর ছেলে। পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত হত্যা মামলার আসামি হাবিব খানকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আটঘর গ্রামের তোতা খানের ছেলে। শুক্রবার গ্রেফতার ও আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























