প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
- Update Time : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মো. জলিল হাওলাদার (৪০) নামের এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত জলিল পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বেলতলা গ্রামের মৃত আমজাদ হোসেন মুন্সি হাওলাদারের ছেলে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতে চাচা দেলোয়ার হোসেন হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে শনিবার রাতে চাচা দেলোয়ার হোসেনের ছেলে জাবেদ হাওলাদার সৈকত পিটিয়ে আহত করে জলিলকে। ওই রাতে তাকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জলিল। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।





























