০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড

  • Update Time : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আইনের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ সাজা দিতে পারবে- আইনে সেই ক্ষমতাও দেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত ছিলেন। সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। সচিব বলেন, ১৯৭৭ সালের একটি অধ্যাদেশ দিয়ে পিএসসি চলে আসছে। একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের জন্য এর খসড়া পেশ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড

Update Time : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১