১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : ০৪:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিদেশে অবস্থান করে যারা সাইবার অপরাধ করছেন তাদের বিরুদ্ধে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত জুড়ী থানা ভবনের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীরা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে জুড়ী থানা ভবন উদ্বোধন করেন। এ সময় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৪:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১