জগন্নাথপুরে গ্রেফতার-৮
- Update Time : ০৫:০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মুক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের সজিদ আলীর ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়েছে। থানার একদল পুলিশ অভিযান চালিয়ে পাটলী ইউনিয়নের সাচায়ানী (নন্দিরগাঁও) গ্রামের তেরাব আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহাম্মদ হারুন মিয়াকে গ্রেফতার করেছে। একদল পুলিশের অভিযানে কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মোঃ আনফর আলীর ছেলে নিয়মিত মামলার আসামী দোস্ত মামদ দোস মোহাম্মদকে গ্রেফতার করা হয়।
এদিকে জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েতের নেতৃত্বে একদল পুলিশ পাইলগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, রমাপতিপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে রানু মিয়া (৬০), রমাপতিপুর গ্রামের কুমেদ রায়ের ছেলে জন্টু রায় (৫৩), রমাপতিপুর গ্রামের কুসুম রায়ের ছেলে ভাগবত রায় (৫০), রমাপতিপুর গ্রামের সন্তোষ রায়ের ছেলে সমীর রায় (৩৫), রমাপতিপুর গ্রামের মৃত কানু রায়ের ছেলে সম্ভু রায় (৩৫)। পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত ৮ আসামীকে বুধবার (১২ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























