জগন্নাথপুরে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান
- Update Time : ০১:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১জুলাই শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ মিজানুর রহমান মিজান ও উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ কাহার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ ইছাক আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, বিএনপি নেতা সানোয়ার হাসান চুনু, সাবেক পৌর কমিশনার বিএনপি নেতা আকিক মিয়া ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা পৌর কাউন্সিলর তাজিবুর রহমান। রহমান, এখলাছুর রহমান তালুকদার নিকছন, গিয়াস উদ্দিন, মাওঃ মাসুম আহমদ, আবদুল ওয়াহাব, হুমায়ূন কবির ফরিদী, আবদুল হান্নান, নুরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছায়াদুজ্জামান সায়েদ, রফিক আহমদ, ছাত্রদল নেতা শামসুজ্জামান শামীম, আলী আফরোজ, সৈয়দ মাজুর অাহমদ, সুবের খান, অলিউর রহমান, উপজেলা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহ কামাল হোসেন প্রমূখ।

এ সময় বিএনপি নেতা সৈয়দ জিতু মিয়া, আলমগীর জিম্মাদার, হাফিজ কবির আহমদ, জামিল হোসেন গেদন, মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, শাহেদ আহমদ, তকবুর হোসেন, মোজাম্মিল আলী, তোফাজ্জল আলী, কমর উদ্দিন, দুদু মিয়া, আবদুস সামাদ, যুবদল নেতা আনছার মিয়া, শামীনুর রহমান, সেলিম মিয়া, অাব্দুর রব, সৈয়দ আবু বক্কর, আব্দুল কাহার মোদাব্বির হোসেন, শাহিন মিয়া,ওলিউর রহমান ছুফু, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা আব্দুস শহিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আলী হোসেন, আবদাল মিয়া, সিদ্দিকুর রহমান তালুকদার, মোস্তাফিজুর রহমান মুহিত, সৈয়দ শিপন অাহমদ, মহসিন আহমদ, জুবেল মিয়া, জয়নুল হক, আনোয়ার, হাসনাত, সালাহ উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল সৈয়দ আলী আহমদ বলেন, অাক্তারুজ্জামানের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ঐক্য বদ্ধ রয়েছে। জগন্নাথপুরের প্রতিটি পাড়া মহল্লায় বিএনপি যুবদল ও ছাত্রদলের অাজ যে শক্ত অবস্তানে রয়েছে তা কেবল অাক্তারুজ্জামানের যোগ্য নেতৃত্বের কারনে। বেগম খালেদা জিয়ার নির্দেশে জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী শক্তি অতীতের মত সবসময় অাক্তারুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দলের সকল কর্মসুচি পালন করতে প্রস্তুত রয়েছে।
সভাপতির বক্তব্যে আক্তারুজ্জামান আক্তার বলেন, লন্ডনি বিএনপি নামধারী একটি চক্রের কারণে বাংলাদেশ তথা জগন্নাথপুরের বিএনপির রাজনীতি আজ ধ্বংস হওয়ার পথে। তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী কিছু দিন অপেক্ষা করবো। এতেও যদি মাঠের পরিক্ষিত ও মেধাবীদের দ্বারা জগন্নাথপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ সংশোধিত কমিটি গঠন করা না হয়, তাহলে উপজেলা বিএনপির পাল্টা নতুন কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন, বর্তমানে দেশের মানুষ জিম্মি দশায় রয়েছে। শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে না। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।





























