১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামী গ্রেফতার
- Update Time : ১২:৩৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুক্তরাজ্য প্রবাসী এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই ওবায়দুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কালা মিয়ার ছেলে নিয়মিত মামলার আসামী যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া (৪৫)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ শুক্রবার (৭ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।




























