০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-২
- Update Time : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক এক আসামী ও সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নারীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মামদ আলীর ছেলে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শিপন মিয়া। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গিয়াস উদ্দিনের স্ত্রী এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দা তানিয়া বেগম। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ সোমবার (২৬ এপ্রিল) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





























