০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- Update Time : ০৫:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনেকেই এখন নিঃস্ব। অগ্নিকান্ডে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে ৫টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনাঘটে। এসময় পাশাপাশি থাকা ৫টি দোকানঘর ও মালামাল পুড়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।’ এদিকে, স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানের মালামাল ও ভস্মিভুত হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা না ঘটলেও কেউ মালামাল বাচাঁতে পারেননি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনেকেই এখন নিঃস্ব। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষনে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।




























