১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০২:৪৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের জামালপুর-রৌডর গ্রামের সাজিদ উল্লার ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাইখুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল) গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।





























