১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর সৈয়দপুরে দারুল কোরআন মাদ্রাসার উদ্বোধন

  • Update Time : ০১:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে দারুল কোরআন মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর আগুনকোনা চৌধুরী বাড়ির যুক্তরাজ্য প্রবাসী আলহাজ সৈয়দ মারুফ আহমদ খোকন ও সৈয়দ মামনুন আহমদ বিমন এবং তাহার সকল ভাই-বোনদের সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার (১৩ এপ্রিল) চৌধুরী বাড়িতে হিফজুল কোরআন মাদ্রাসার আনুষ্ঠানিক দোয়া মাহফিলের মাধ্যমে মাদ্রাসার যাত্রা শুরু হয়। মাওলানা তফজ্জুল হোসেন তালুকদারের পরিচানায় অনুষ্ঠিত মাদ্রাসার উদ্বোধনী দোয়া মাহফিলে ছাত্রদের মধ্যে ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম, হাড়িকোনা দারুল হাদিস বালিকা মাদরাসার মোহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সৈয়দ ফয়জুল হক, সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক মুফতি মাওঃ সৈয়দ শামীম আহমদ, চৌধুরী বাড়ি জামে মসজিদের সেক্রেটারি সৈয়দ খলিল আহমদ চৌধুরী, মোঃ সালেহ আহমদ, সমাজকর্মী সৈয়দ তানভীর আহমদ মুরাদ, হাফিজ মাওঃ সৈয়দ মুনাঈম আহমদ, শেখ জাবের আহমদ, সৈয়দ শাকির আহমদ চৌধুরী, মোঃ সাবু মিয়া, শেখ ফটিক মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ সৈয়দ আবু আলী।

উল্লেখ্য যে, মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর গ্রামের প্রায় ২৮ জন ছাত্র হিফজ শাখায় ভর্তি হয়। বর্তমান করোনা ভাইরাসে সরকারের আইন অনুযায়ী লকডাউনে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দারুল কোরআন সৈয়দপুর মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামি ১৯ মে মাদ্রাসার ভর্তি কার্যক্রম আবারো শুরু হবে বলে জানিয়েছেন মাদ্রাসার অন্যতম শিক্ষক মাওঃ তফাজ্জুল হোসাইন তালুকদার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর সৈয়দপুরে দারুল কোরআন মাদ্রাসার উদ্বোধন

Update Time : ০১:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১