১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ, প্রেমিকাসহ আটক-২
- Update Time : ১২:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার বাড়িতে দেখা করতে এসে প্রেমিক- যুবকের ঝুলন্ত লাশ। এ ঘটনায় প্রেমিকাসহ দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামে। নিহত প্রেমিক- যুবক বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে সিদ্দিক মিয়া (২২)। আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়ার বসত বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর শুক্রবার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে মোঃ শাহিনুর মিয়া (৩৬) ও একই গ্রামের মৃত শাহনুর মিয়ার মেয়ে প্রেমিকা শারমিন বেগমকে (১৯) সন্দেহজনকভাবে
আটক করে শুক্রবার (৩ রমজান) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে, আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের মৃত শাহনুর মিয়ার মেয়ে প্রেমিকা শারমিন বেগমের সাথে বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে প্রেমিক- যুবক সিদ্দিক মিয়ার প্রেমের সম্পর্ক
ছিল। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিক-যুবক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে জয়দা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়ার বাড়িতে। বৃহস্পতিবার বিকেল ২টার দিকে প্রবাসীর বাড়ি থেকে প্রেমিক- যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় জগন্নাথপুর থানায় সাধারন ডায়রী করা হয়েছে। ডায়রী নং- ৬৯২, তাং ১৫/ ০৪ / ২০২১।




























