১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ১১:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামে। যুবকের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে সিদ্দিক মিয়া (২২)। আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়ার বসত বাড়িতে এক যুবকের লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই রাজিব রহমান ও এসআই শামীম আল মামুনের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। থানা সুত্রে জানা গেছে, ময়না তদন্তের পর বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ১১:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১