জগন্নাথপুরে টাকাসহ আটক ৪ জুয়াড়ি
- Update Time : ১০:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযানে ৪ জুয়াড়িকে টাকাসহ আটক করছে পুলিশ। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে থানায জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই অনিক দেবের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর ইউনিয়নের লামা লহরি গ্রামের পলাতক আসামী আব্দুস শহীদের বসত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়ি কে হাতে নাতে আটক করা হয়। জুয়ার আসর থেকে পুলিশ ৫৩পিস তাস ও নগদ ১০ হাজার ৭ শত ৩০ টাকাসহ জুয়াড়িদের কাছ থেকে উদ্ধার করে।
আটক জুয়াড়িরা হলেন, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের মৃত মহরম উল্লার ছেলে আব্দুল মুহিত(৫০), মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের মৃত হরমুজ উল্লার ছেলে শফিক মিয়া(৩৭), বিশ্বনাথ।উপজেলার চন্দভরাং গ্রামের মৃত ফারুক আলীর ছেলে ছিদ্দেক আলী(২৮), বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে চুনু মিয়া(৩৭)। আটক ৪ জুয়াড়িকে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























