০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চুরি-ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০৫:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক চুরি-ডাকাতির মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কয়ছর উদ্দিনের ছেলে ছালিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি চুরি-ডাকাতির মামলা রয়েছে বলে এসআই শফিকুল ইসলাম জানিয়েছে।
চুরি-ডাকাতির মামলার পলাতক আসামি ছালিম উদ্দিনকে গত রাতে গ্রেফতার করে আজ সোমবার (২৯ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























