জগন্নাথপুরে স্বতঃস্ফূর্তভাবে হেফাজতের হরতাল পালন
- Update Time : ১১:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে হেফাজতে ইসলামের ডাকা হরতাল। হরতালে হেফাজত কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করছেন। রোববার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার সৈয়দপুর বাজার, ভবেরবাজার, হাসপাতাল পয়েন্টে, কুবাজপুর, কাতিয়া, রানীগঞ্জ, কলকলিয়া, পাটলী, মিরপুর, শাহারপাড়, নয়াবন্দরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে হরতাল পালনে বন্ধ ছিল দোকানপাট। অধিকাংশ ব্যবসায়িরা নিজ উদ্যােগে বন্ধ রাখেন তাদের দোকানপাট। তবে জগন্নাথপুর পৌর শহরে হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীদেরকে দেখা যায়নি। হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটেনি, পুলিশ ছিল সতর্ক অবস্থানে।





























