০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হরতাল সমর্থকদের দখলে ছিল সৈয়দপুর বাজার
- Update Time : ১০:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈয়দপুর বাজার ছিল হেফাজত নেতাকর্মীদের দখলে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর বাজার টু ভবেরবাজার-জগন্নাথপুর ও সৈয়দপুর বাজার-নয়াবন্দর-গোয়ালাবাজার-সিলেট সড়কে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, মাইক্রোবাস ও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। সৈয়দপুর বাজার ও এলাকার বিভিন্ন সড়কে পিকেটিং করেছেন হেফাজতের নেতাকর্মীরা। হরতাল পালনে হেফাজতের নেতাকর্মীদের সাথে তৌহিদী জনতা ছিলেন মাঠে। হরতালে আইন-শৃঙ্খলার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ছিল মাঠে। বিশেষ করে হরতালে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ ছিল সতর্ক অবস্থানে।





























