জগন্নাথপুরে হাতকড়া পরিহিত ডাকাতি মামলার আসামি সিলেট থেকে গ্রেফতার
- Update Time : ১১:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার ৫দিন পর অবশেষে সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই রাজিব রহমান, এএসআই মুক্তার হোসেনের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ওয়ারেন্টের- পলাতক আসামি আব্দুল হাশিমকে সিলেট নগরী থেকে আজ শুক্রবার গ্রেফতার করা হয়েছে।
জানাগেছ, উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে গত রোববার (১৪ মার্চ) সন্ধ্যা রাতে গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি আব্দুল হাশিমকে (৪৫) গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামির লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামি আব্দুল হাশিমকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আব্দুল হাশিমের লোকজনের হামলায় জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল হকসহ ৩জন আহত হন। গুরুত্বর আহত এসআই শহিদুল ইসলাম ও এএসআই শফিকুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৫৫ জনকে আসামী করে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের হয়েছে।





























