জগন্নাথপুরে আজিজুস সামাদ ডনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- Update Time : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ ডনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আজিজুস সামাদ ডন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোইলেশনে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগ নেতা জুলহাস মিয়ার উদ্যােগে আজ শুক্রবার বিকেল ৩টায় জুলহাস মিয়ার বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা জুলহাস মিয়ার, অধ্যক্ষ মাওঃ কাজি তাজুল ইসলাম আলফাজ, আ.লীগ নেতা সাবেক ইউপি সদস্য আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ি ফরুক মিয়া, তোতা মিয়া, ফজর আলী, আফাজ উদ্দিন, কদ্দুস মিয়া, আব্দুল মন্নান, লেবু মিয়া, বাবুল মিয়া, মোজাম্মিল মিয়া, শের আলী, রুপন মিয়া, হাফিজ ছামির আলী, শিহাব আহমদ, জিবলু মিয়া প্রমূখ। দোয়া পরিচালনা করেন মুফতি মাওঃ আব্দুল হাই।





























