১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজিজুস সামাদ ডন করোনা ভাইরাসে আক্রান্ত
- Update Time : ০৩:৪৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ভাষা সৈনিক, আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আজিজুস সামাদ ডন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানাগেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রুটিন কোভিড-১৯ টেস্টের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর একটি ল্যাবে নমুনা জমা দিলে ল্যাব থেকে রিপোর্ট আসে পজেটিভ। করোনা ভাইরাসে আক্রান্ত আজিজুস সামাদ ডন সুস্থ অবস্তায় হোম আইসোইলেশনে রয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডন তাঁর সুস্থতার জন্য দেশ- বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।





























