১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরবাসীর উন্নয়নে সৈয়দ তালহা আলমের দিন-রাত

  • Update Time : ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম সিলেট শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল থেকে এস এস সি পরীক্ষার আর্টস থেকে ৪.৫ জিপিএ পেয়ে উত্তীর্ন হওয়ার পরে উচ্চতর শিক্ষা অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে আমেরিকার সর্বপ্রথম সরকারি ইউনিভার্সিটি “ইউনিভার্সিটি অফ জর্জিয়া” থেকে ব্যাবস্থাপনা শিক্ষায় অনার্স এবং এম.বি.এ. ডিগ্রী অর্জন করেন। এরপরে পেস ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে আইন বিষয়ে “জুরিস ডাক্তার” ডিগ্ৰী লাভ করেন।

কর্ম জীবনে তিনি প্রথমে সানট্রাস্ট ব্যাংকে ৩ বছর ব্যাবস্থাপনায় কাজ করার পরে ১০ বছর বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আই বি এম চাকরি করেন, বর্তমানে সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন। সিলেটের সর্ববৃহৎ রিয়েল এস্টেট মার্কেটিং প্রতিষ্ঠান “পিজি প্রোপারটিস”, আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্যাক্সি রেন্টাল কোম্পানি “পিজি কারস এলএলসি”, সিলেট-সুনামগঞ্জে কৃষিজাত প্রতিষ্ঠান “পিজি কৃষি”, সিলেট বিভাগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম “প্রেক্ষা বাংলাদেশ” ছাড়াও বেসরকারি এন জি ও “পিজি ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সৈয়দ তালহা আলম। উনার তত্ত্বাবধানে শতাধিক কর্মচারী এবং কন্ট্রাক্টর ছাড়াও অসংখ্য স্বেচ্ছাসেবীরা রয়েছেন।

২০১৫ সাল থেকে এলাকার উন্নয়নে বাড়িঘর নির্মাণ, কর্মসংস্থান তৈরি, শীতবস্ত্র বিতরণ, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ সংযোগ প্রদান, মসজিদ-মাদ্রাসা সংস্কার, সংখ্যালঘু সম্প্রদায়দের বিশেষভাবে সাহায্য এবং সালিশের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানসহ বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক কাজে সৈয়দ তালহা আলম বলিষ্ট ভূমিকা পালন করে আসছেন।

২০২০ সালে করোনা মহামারীর সময়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিজস্ব অর্থায়নে প্রায় ৬০০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেন। তারই পরিপ্রেক্ষিতে নিজে মে মাসে করোনায় আক্রান্ত হন। এছাড়াও বন্যাকালীন সময়ে জগন্নাথপুর উপজেলার গ্রামে গ্রামে গিয়ে অসহায়- দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী- ত্রাণ উপহার দেন। যেখানে অনেক নির্বাচিত প্রতিনিধি মুখ ফিরিয়ে নেন, ঠিক সেই সময় মানবিক দায়িত্ববোধ থেকে সৈয়দ তালহা আলম অসহায়দের পাশে দু হাত বিলিয়ে বিতরণ করেন ভালোবাসা।

বুনিয়াদিভাবে সৈয়দ তালহা আলমের পরিবার এলাকার উন্নয়নে অগ্রগ্রামী ভূমিকা পালন করে আসছে।

উল্লেখযোগ্য কাজের মধ্যে উনার প্রপিতামহ সৈয়দ তাহির আলম ঐতিহাসিক সৈয়দপুর শামসিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি এবং ভূমির ওয়াকিফ, পিতামহ সৈয়দ তরব আলম শ্রীরামসি প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পিতা সৈয়দ দিদার আলম পীরেরগাঁও কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা।

এছাড়াও, সৈয়দ তালহা আলমের নানা মনির বখত মজুমদার বাদশা মিয়া সিলেটের ঐতিহাসিক জমিদার মজুমদার পরিবারের সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, দুর্দিনের সিলেট আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধাদের আশ্রয়দাতা ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার কয়েকজন দায়িত্বশীলরা জানান, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ তালহা আলম চেয়ারম্যান পদপ্রার্থী। দলমত নির্বিশেষে জগন্নাথপুর উপজেলা বাসীর কল্যাণে সৈয়দ তালহা আলম দিন-রাত কাজ করে যাচ্ছেন। অবহেলিত জগন্নাথপুরের জীবনমানের উন্নয়নে সমাজসেবী, শিক্ষানুরাগী, আন্তর্জাতিক সুঅভিজ্ঞতা সম্পন্ন, মেধাবী এবং তারুণ্যের অহংকার সৈয়দ তালহা আলমের বিকল্প নেই। যেখানে জনপ্রতিনিধিরা নিজ সন্তানদের ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডায় পাঠিয়ে শান্তিতে থাকেন, সৈয়দ তালহা আলম আমেরিকার বিলাসী জীবন ছেড়ে পরিবার নিয়ে জগন্নাথপুরের মাঠি ও মানুষের সাথে রয়েছেন। জগন্নাথপুর উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সৈয়দ তালহা আলমকে সমর্থন করি এবং ঐক্যবদ্ধভাবে সৈয়দ তালহা আলমের সমর্থনে প্রচারণায় অংশ নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরবাসীর উন্নয়নে সৈয়দ তালহা আলমের দিন-রাত

Update Time : ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১