০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে দলীল জালিয়াতি চক্রের ৪ আসামী কারাগারে

  • Update Time : ০৩:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জের হিলালপুরে দলীল জালিয়াতি মামলায় ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এই মামলার ৬ আসামী সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করলে ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হারুনুর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রতন মনী চন্দ। কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন হলেন- বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা চন্দ্রগ্রামের মৃত আশুক উদ্দিনের স্ত্রী জোছনা বেগম ( ৪৫), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জকঝাপ গ্রামের রিয়াজ মিয়ার স্ত্রী হোসনা বেগম (৩৮), রাখালগঞ্জ বাজারের দৌলতপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী আয়শা বেগম (৩৬) এবং ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র জামাল উদ্দিন (৪৭)। মামলা সূত্রে জানা যায়, ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র বদরুল ইসলামের পরিবার একই গ্রামের গোপিন্দ্র চন্দ্র দের কাছ থেকে (জে.এল. নং-৩৪, এস.এ দাগ নং-৫৫৯ ও ৫৬০) ২৩শতক এই জায়গাটি ক্রয় করেন। কিন্তু একই গ্রামের মৃত মস্তফা মিয়ার পুত্র জামাল উদ্দিন (৪৮) ও মইন উদ্দিন (৫২) গংরা জায়গাটি তারা ক্রয় করেছে বলে দাবি করে কোর্টে মামলা করেন। এই মামলাটিতে তারা জাল দলিল উত্থাপন করলে মাননীয় আদালত জায়গাটি বদরুল ইসলামের পরিবারের পক্ষে রায় দেন। মামলায় পরাজিত হয়ে গত ১৮ অক্টোবর জামাল উদ্দিন ও মইন উদ্দিন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে বদরুল ইসলামের এই জায়গায় গোপনে একটি আধা পাকা ঘরও নির্মাণ করেন। এ ঘটনায় বদরুল ইসলাম বাদী আদালতে একটি দলিল জালিয়াতির মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বদরুল ইসলাম জানান, এই জায়গাটি আমাদের পরিবার ১৯৫৯ সালে একই গ্রামের গোপিন্দ্র চন্দ্র দের কাছ থেকে ক্রয় করি। কিন্তু জামাল উদ্দিন ও মইন উদ্দিন গংগরা জাল দলিল তৈরি করে তারা এই জমি কিনেছে বলে মামলা করে পরাজিত হয়। এরপর থেকে তারা এই জমি দখল করতে উঠেপড়ে লেগেছে। বিভিন্ন ভাবে আমায় হুমকি ধমকি আমায় দিচ্ছে। ইতোমধ্যে এই জায়গা দখল করতে তারা একটি আধা পাকা ঘর (দোকান) তৈরি করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে দলীল জালিয়াতি চক্রের ৪ আসামী কারাগারে

Update Time : ০৩:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১