জগন্নাথপুরে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বি. এম বি. এফ) এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলার সভাপতি মির্জা আবুল কাশেম স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এখলাছুর রহমান তালুকদার নিকসনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জগন্নাথপুর উপজেলার প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান, উপদেষ্টা সদস্য এম এ আজিজ, মোঃ লালা মিয়া, উপজেলার সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি আব্দুস ছালাম, সহ-সভাপতি মুতিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ জাহান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বাবর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতিউর রহমান, হাফিজ মাওলানা শাহিনুর রহমান, সৈয়দ আবু তাহের, মাওলানা আবুল কাশেম, খায়রুল হাসান রুপা, রিপন মিয়া, দিলোওয়ার হোসেন, আব্দুল গফুর প্রমূখ। সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নারী, শিশু ও অসহায় মানুষের অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।


























