নিন্দুকেরে মমতাজের কুর্নিশ
- Update Time : ০২:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
জীবনে কী পেলাম মেলাইনি হিসাব, ভাবি নাকো লাভ-ক্ষতি,
আপন কর্মে মগ্ন চরণে ছুটিয়া চলি যে ব্রতী।
পিছনে যেজন রটায় বদনাম, তাহারে কুর্নিশ করি,
আমি মমতাজ আপন গৌরবে কর্তব্যের হাল ধরি।
দেখেছি জগৎ, শিখেছি অনেক, করি নাই পরনিন্দা,
কাউকে ছোট করা কভু নহে মোর স্বভাবের মাঝে জিন্দা।
চোখের সামনে অন্যায় হেরিলে সাধ্যমতন যুঝি,
কে কী ভাবিল, কার কী আসিল—পরোয়া কভু না বুঝি!
মিথ্যাকে নিয়ে যারা করে খেলা, দেখেছি তাদের নাশ,
সত্যের আলো আসিলে নিমেষে মিথ্যা হয় রে বিনাশ।
হিংসুকেরা যে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে নিজে,
ক্ষমতার দম্ভে ক্ষমতাধরেরা ধ্বংসের জলে ভিজে!
অহংকারী রে রেহাই দেবে না মহাকালের এই হাত,
ঝড়ের মতন ভাঙিব আঁধার, আনিবই সুপ্রভাত।
সত্যের পথে চলিব একাকী, মাথায় তুলিয়া ধ্বজা,
ভয় করি নাকো কোনো দানবেরে, আমি চির-অজেয় মাজা!
লেখক:- কাজী ও সাংবাদিক, শান্তিগঞ্জ- সুনামগঞ্জ।



























