বিকেএম এর শান্তিগঞ্জ উপজেলা শাখা পূনর্গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক নাজমুল
- Update Time : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২০২৭ শেষনের জন্য কমিটি পূনর্গঠন করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারে উপজেলা শাখার সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় উপজেলা শাখা গঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিকেএম এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন বিকেএম এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী আজিজুল হক। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন বিকেএম এর সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ডা. মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। উপজেলা শাখা গঠনে কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতে সকলের কন্ঠভোটে একাদিক শেষণের সভাপতি মাওলানা কাজী মো. জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি, হাফিজ মাওলানা নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা জুবায়ের আহমদ মো. আবুল বশরকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, মাওলানা আজির উদ্দীন, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা আবু আইয়ূব আনসারী, মো. কবির আহমদ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা কাজী আব্দুল আলী, ক্বারী লুৎফুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আশিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই দোলন, মাওলানা শাহজাহান, বায়তুলমাল সম্পাদক আব্দুর রব এনামুল হক, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সাব্বির আহমদ সবুজ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমীন রাসেল, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, হাফিজ মাওলানা নুরুল আমীন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জুনায়েদ কবির, সহ প্রচার সম্পাদক সিহাব উদ্দীন, বদরুল আলম হাবিবি, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মঈন নানু, সহ সমাজ কল্যাণ সম্পাদক রাহুল আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মোল্লা মো. ইয়াহিয়া, সহ অফিস সম্পাদক হাফিজ মাওলানা আহমদ কয়েছ। সদস্যরা হলেন- হাফিজ আব্দুল মুকিদ, মাওলানা আজিজুর রহমান, ক্বারী আবুল হাসনাত, হারুন মিয়া, শাহনুর, মাওলানা রুহুল আমীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা তানভীর আহমদ, মাওলানা শামীম, হাফিজ আছকির আলী, মাওলানা মাহফুজুল হক রাফী, মাওলানা চাঁদ আহমদ। কমটি গঠন শেষে, উপজেলা শাখার নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বিকেএম এর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। অতিথি বৃন্দরা বলেন- বিকেএম এর কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলার প্রতিটা ঘরে ঘরে বিকেএম এর দাওয়াত পৌঁছাতে হবে। আপনারা শান্তিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে বিকেএম এর দূর্গ গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন।



























