১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছাত্র মজলিসের দিনব্যাপী শিক্ষা সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে দিনব্যাপী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সিলেট মহানগরীর কার্যালয়ে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির। এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। এই সময়ে আদর্শবান, দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, নৈতিকতা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি কর্মীদের আত্মশুদ্ধি, জ্ঞানার্জন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দেশ, জাতি ও ইসলামের কল্যাণে নিবেদিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। শিক্ষা সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা। ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সভাপতি এবাদুর রহমান ও সিলেট মহানগরীর সেক্রেটারি সাজিদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট পূর্ব জেলার সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক আল আমিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, সিলেট সরকারি কলেজ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, সিলেট সরকারি আলিয় সভাপতি রাকিব হোসাইন, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ছাত্র মজলিসের দিনব্যাপী শিক্ষা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬