অপ-সংস্কৃতির রোধে আননূর ছাত্র কাফেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- মাওঃ মুসলেহ উদ্দিন আহমদ রাজু
- Update Time : ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: অপ-সংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতি চর্চাও ও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে।উপমহাদেশের প্রখ্যাত আলেম, জামেয়া গহর পুরের প্রতিস্টাতা হযরত মাওলানা নুর উদ্দিন আহমেদ (রাহঃ)এর নামানুসারে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের ছাত্র সংগঠন আননূর ছাত্র কাফেলার বার্ষিক অনুষ্ঠান ও ক্বেরত সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সমাপনী বক্তৃতায় গহর পুর জামেয়ার মোহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমেদ বলেছেন অপ-সংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতি চর্চা ও ছড়িয়ে দিতে আননূর ছাত্র কাফেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আননূর ছাত্র কাফেলা সংগঠনের পৃষ্ঠপোষকতায় সকলের সহযোগিতা কামনা করেন।
আনন্দ ঘন পরিবেশে বিভিন্ন দেশের অতিথিদের অংশ গ্রহনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক এর স্পন্সরে জামেয়া গহরপুর প্রাঙ্গণে ৭ ও ৮ মার্চ রোববার ও সোমবার দু দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গহরপুর জামেয়ার মোহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ রাজুর সভাপতিত্বে আননূর ছাত্র কাফেলার নেতৃবৃন্দের সঞ্চালনায় মনোমুগ্ধকর অনুষ্ঠানে-পবিত্র কোরআন তেলাওয়াত ক্বেরাত, বাংলা আরবী বক্তৃতা, তাফসীর, সিরাত, হামদ নাত, ইসলামী সংগীত, বিষয় ভিত্তিক বির্তক, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সম্মেলন তেলাওয়াত করেন মিশরের শায়েখ ক্বারী মাহমুদ আত-তুখী, ইরানের শায়েখ ক্বারী সাঈদ আত তুসী, তানজানিয়ার শায়েক ক্বারী ঈদী শাবান, আফগানিস্তানের শায়েখ ক্বারী আব্দুল কবির হায়দরী।





























