০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার
- Update Time : ০৭:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। থানার এএসআই মনির হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আঃ তাহিদের ছেলে আম্বর আলীকে (৩৫) ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আম্বর আলীকে আজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























