০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদলের দুগ্রুপের সভা নিয়ে উত্তেজনা
- Update Time : ১১:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একই স্থানে যুবদলের সভা আহ্বান করায় উত্তেজনা বিরাজ করছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা ও পৌর যুবদলের নব গঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিলের খবর ছড়িয়ে পড়লে অপর গ্রুপ একই স্থানে আনন্দ মিছিল প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এতে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। পদ-পদবী বঞ্চিত উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা জানান, যুবদলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা আহবায়ক কমিটির আনন্দ মিছিলের কর্মসূচি পালনের চেষ্টা করছে। অপর গ্রুপের নেতাকর্মীরা জানান, যুবদলের নাম ভাঙিয়ে অশুভ চক্র পরিকল্পিতভাবে শান্ত পরিবেশকে নষ্ট করতে চাইছে।





























