জগন্নাথপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা
- Update Time : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

জগন্নাথপুর পৌর মিলনায়তনে আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্যানেল মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্তারুজ্জামান আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার দুই দুই বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ সুহেল আহমদ, নব নির্বাচিত পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর কামাল হোসেন, পৌরসভার মহিলা কাউন্সিলর বারজান বিবি, মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, মাষ্টার রুহুল আমীন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





























