১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন
- Update Time : ০৬:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। উপজেলার পাইলগাও ইউনিয়নের আমিনপুর গ্রামে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। জানাগেছে, পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে মৃত মাছিম উল্ল্যাহর ছেলে স্বামী মো. আলেক মিয়া (৬৫) খুন হন। নিহতের প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোন সন্তানাদি নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে। এ ঘটনায় ঘাতক দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে। পুলিশ খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























