জগন্নাথপুরে মেয়র পদে মিজানুর রশিদ ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামি ১৬ জানুয়ারী। পৌর নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের নিকট আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুরে আ.লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি লীগ সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, আ.লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, যুবলীগ নেতা আকমল হেসেন ভূইয়া, সাফরোজ ইসলাম, শাহ রুহেল, কল্যাণ কান্তি সানি, আব্দুল মকিত, তোহা চৌধুরী, আদিল হাসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























