জগন্নাথপুরে মেয়র প্রার্থী আমজাদ আলী শফিকের মতবিনিময় সভা
- Update Time : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার আগামি ১৬ জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ আমজাদ আলী শফিকের সমর্থনে আজ শনিবার (১৯ ডিসেম্বার) সন্ধ্যায় পৌর এলাকার কেশবপুর বাজারে সমাকসেবক আছকির মিয়ার সভাপতিত্বে ও তৈয়ব আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আতাই মিয়া, আবুল মিয়া ধলু মিয়া, তেরা মিয়া, বাদশা মিয়া, আনোয়ার হোসেন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সাধারণ সম্পাদক লিটন আহমদসহ শতাধিক মানুষ সভায় অংশ নেন।

এদিকে রাত ৯টার দিকে মেয়র প্রার্থীর বাড়িতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল হাসিম মেম্বারের সভাপতিত্বে ও সমাজকর্মী আনহার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সাধারণ সম্পাদক লিটন মিয়া, সমাজসেবক আবদাল মিয়া, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ নেতা বিশ্ব বাবু, লালা মিয়া, গয়াস মিয়া, গনি মিয়া, পৌর যুবলীগ নেতা খেলু মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























