১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২
- Update Time : ০১:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশ অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে এএসআই শহিদুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মীরপুর ইউরিয়নের নজিরপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে পলাতক আসামী আব্দুন নুর, মৃত আব্দুর রউফের ছেলে পলাতক আসামী আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























