জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দৌলত খাঁনকে সংবর্ধনা
- Update Time : ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দৌলত খাঁনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শহীদ বুদ্ধিজিবী দিবস উপলক্ষে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে ১৪ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা দৌলত খাঁনকে বৃহত্তর নয়াবন্দর এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও গবেষক সাবেক জনন্দিত ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল। নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক, শিক্ষানুরাগী আজিজুর রাজা চৌধুরী আনা, হাজি সোহেল আহমদ খান টুনু, মইনুল ইসলাম, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা দৌলত খানকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ যে, বীর মুক্তিযোদ্ধা দৌলত খানকে “ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদে”র পক্ষ থেকে আরো একটি সম্মাননা স্মারক কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল প্রদান করেন।





























